blog_image

সারা লাইফস্টাইলে ফ্ল্যাট ৫০% ছাড়

Published: 3rd September 2026, 4:44 PM

Business

সারা লাইফস্টাইলে ফ্ল্যাট ৫০% ছাড়

দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে সারা লাইফস্টাইলের সব ধরনের পণ্যে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। একই অফার প্রযোজ্য সারা’র সাব ব্র্যান্ড DHEU তেও, যা পশ্চিমা ধাঁচের পোশাকে তরুণদের কাছে ইতোমধ্যেই জনপ্রিয়।

এই অফারের আওতায় ক্রেতারা সারা লাইফস্টাইলের পুরুষ, নারী ও শিশুদের পোশাক ও ফ্যাশন পণ্য অর্ধেক মূল্যে কেনার সুযোগ পাবেন। নারীদের জন্য রয়েছে শাড়ি, থ্রি পিস, কামিজ, কুর্তি, টপস, টিউনিক, প্যান্ট, স্কার্টসহ বিভিন্ন ফ্যাশনেবল পোশাক। পুরুষদের জন্য থাকছে পোলো শার্ট, ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, টি শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি। শিশুদের জন্য রয়েছে ছেলে ও মেয়েদের পোশাক ও ফ্যাশনেবল ড্রেস।

এই বিশেষ অফার শুধুমাত্র সারা লাইফস্টাইলের নিজস্ব আউটলেটগুলোতে পাওয়া যাবে। অনলাইন বা তৃতীয় পক্ষের বিক্রয়কেন্দ্রে এই অফার প্রযোজ্য নয়।

সারা লাইফস্টাইল’র পরিচালক শরীফুন রেবা বলেন, “গ্রাহকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবসময়ই মানসম্মত ও আধুনিক ফ্যাশনকে প্রতিযোগীদের তুলনায় আরও সাশ্রয়ী মূল্যে উপস্থাপন করি। এই বিশেষ ছাড় আমাদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য বাড়তি সন্তুষ্টি এনে দেবে এবং তাদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে।”

গ্রাহকরা নিকটস্থ সারা লাইফস্টাইল আউটলেটে গিয়ে এই বিশেষ অফারের সুবিধা গ্রহণ করতে পারবেন। 

বিস্তারিত জানতে সারা’র ওয়েবসাইট https://www.saralifestyle.com , অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/saralifestyle.bd, ইনস্টাগ্রাম https://www.instagram.com/saralifestyle.bd,  এবং DHEU’র ফেসবুক পেজ https://www.facebook.com/dheumywave,ইনস্টাগ্রাম  https://www.instagram.com/dheumywave ভিজিট করতে পারবেন।
Chat with us